ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩০, ২০ মে ২০২২
হবিগঞ্জে সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ
জব্দকৃত সয়াবিন তেল-ফাইল ফটো

হবিগঞ্জের আজমিরীগঞ্জ থেকে পাচারকালে চার হাজার ৫৭৩ লিটার ভোজ্যতেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলার লাল মিয়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মজুতকৃত এসব ভোজ্যতেল জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম।

উপজেলা সহকারী কমিশনার শফিকুল ইসলাম বলেন, আমরা গোপন তথ্যের মাধ্যমে খবর পাই যে লাল মিয়া বাজার থেকে মজুতকৃত ভোজ্যতেলের একটি চালান পাচার করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হলে সুমন রায়ের ব্যবসা প্রতিষ্ঠানের একটি গুদাম থেকে ৬৬৫ লিটার সয়াবিন ও এক হাজার ২৪৮ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়। পরে তা চার লাখ ৭৩ হাজার ৪০০ টাকায় নিলামে বিক্রি করা হয়। 

Advertisement

এছাড়া দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। টাকা পরিশোধ করলে তাদের ছেড়ে দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করে আজমিরীগঞ্জ থানার একদল পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!