শনিবার রাত পৌনে ৮টার দিকে চৌমুহনী বাজারের ডিবি রোডের হোসেন সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো.আইমন। তিনি উপজেলার চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গণিপুর এলাকার নুরনবীল ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব জানান, নিহত আইমন চৌমুহনী বাজারে খোলা জায়গায় জুতার ব্যবসা করতেন। ঘাতক রাকিব তার সহযোগীদের নিয়ে তিন মাস আগে আইমনের কাছে চাঁদা দাবি করে। তখন আইমন থানায় লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ আইমনের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রাকিবকে ইয়াবাসহ আটক করে কারাগারে পাঠায়। এরপর তিন মাস জেল খেটে রাকিব গত ১৯ মে বৃহস্পতিবার জামিনে বের হয়।
.png)
জামিনে বের হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য রাকিব ও তার সহযোগে পাভেল এবং রিমন শনিবার রাত পৌনে ৮টার দিকে আইমনকে চৌমুহনী বাজারের ডিবি রোডের হোসেন মার্কেটের সামনে গতিরোধ করে। ওই সময় কথা কাটাকাটির একপর্যায়ে তারা আইমনকে গলায় ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। সেখান থেকে স্থানীয় লোকজন তাকে লাইফ কেয়ার হাসপাতালে নেওয়ার পথে আইমন মারা যায়।
অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব আরো জানান, ঘটনার পরপরই তিন ঘাতক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ হত্যাকাণ্ডের আধঘণ্টার মধ্যে ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে একটি জায়গা থেকে তাদের আটক করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করে। এ ঘটনায় মামলা হবে।