[ দেশজুড়ে ]
প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঝরল কলেজছাত্রের প্রাণ
জাহেদুল
চট্টগ্রামের চন্দনাইশে দু’পক্ষের মারামারিতে জাহেদুল ইসলাম নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। বুধবার রাতে উপজেলার দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহেদুল চন্দনাইশ পৌর শহরের চৌধুরী পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি স্থানীয় একটি কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহতরা হলেন- রায়হান হোসেন চৌধুরী সানী ও ইয়াসিন আরাফাত সাগর।
পুলিশ জানায়, পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তিনজন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন।
.png)
চন্দনাইশ থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, পূর্ব বিরোধের জেরে দুটি পক্ষ মারামারিতে জড়ায়। পরে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!