ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মশক নিধনে সক্ষমতা বাড়াতে মসিকের নয়া পন্থা 

ময়মনসিংহ প্রতিনিধি 
প্রকাশিত: ২০:৩৫, ২২ মে ২০২২
মশক নিধনে সক্ষমতা বাড়াতে মসিকের নয়া পন্থা 
ছবি: ডেইলি বাংলাদেশ

মশক নিধন কার্যক্রমকে আরো জোরদার করতে এবার নতুন উপায় বের করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। ব্যাটারিচালিত তিন চাকার যানে বিশেষ প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে ডাবল সিলিন্ডার ফগার মেশিন।

রোববার বিকেলে নগরীর টাউনহল প্রাঙ্গণে গাড়িচালিত ডাবল সিলিন্ডার ফগার মেশিনের উদ্বোধন করেন সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু। 

এ সময় মেয়র টিটু বলেন, ফগার মেশিনের মাধ্যমে যে মশক নিধন কার্যক্রম চলমান রয়েছে সেটিকে আরও বেগবান ও দ্রুততম সময়ে করতে আমরা মেশিনবাহী গাড়ির ব্যবস্থা করেছি। পায়ে হেঁটে এই ওষুধ ছিটানোর কারণে বেশি জায়গায় পৌঁছানো এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা চ্যালেঞ্জিং ছিল। এখন দ্রুততম সময়ে অনেক জায়গায় ওষুধ ছিটানো সম্ভব হবে। 

Advertisement

তিনি আরো বলেন, মশক নিধনের জন্য আমরা বেশ কয়েকটি পন্থা অবলম্বন করছি, যার অন্যতম হলো জনসচেতনতা এবং জনসম্পৃক্ততা। পাশাপাশি লার্ভিসাইড ও এডাল্টিসাইডের মাধ্যমে নিয়ন্ত্রণ এবং জৈবিক উপায়ে মশক নিয়ন্ত্রণকেও আমরা গুরুত্ব দিয়ে যাচ্ছি। নতুন এ পদ্ধতিতে আমাদের কার্যক্রম আরো জোরালো হবে এবং মানুষকে স্বস্তি দেবে বলে আশা করছি।

এ সময় মেয়র টিটু ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করেন এবং ডেঙ্গু থেকে পরিত্রাণ পেতে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র-২ মাহবুবুর রহমান, প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, সচিব রাজীব কুমার সরকার, মেডিকেল অফিসার ডা. তাসমিয়া জান্নাত, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!