ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অ্যাপের মাধ্যমে মিললো স্বর্ণালংকারসহ হারানো ব্যাগ 

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৬, ২৩ মে ২০২২
অ্যাপের মাধ্যমে মিললো স্বর্ণালংকারসহ হারানো ব্যাগ 
হারানোর ছয় ঘণ্টার মধ্যে ব্যাগটি উদ্ধার করে ফিরিয়ে দেয় পুলিশ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে হারানোর ছয় ঘণ্টার মধ্যেই নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিপ্লব দাশ (৩৫) নামে এক দুবাইফেরত প্রবাসীর ব্যাগ উদ্ধার করে দিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবীর জানান, রোববার সকালে নববধূকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন দুবাইফেরত বিপ্লব দাশ। মিষ্টি কেনার পর তারা ট্রলিব্যাগটি সিএনজিতে রেখে নেমে যান। পরে দ্রুত থানায় জিডি করেন। আমরা সিসি ক্যামেরা ও আমার গাড়ি নিরাপদ অ্যাপের মাধ্যমে হারানোর ছয় ঘণ্টার মধ্যে ব্যাগটি উদ্ধার করে তাকে ফিরিয়ে দিয়েছি।

পুলিশ জানায়, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সিএনজি অটোরিকশাটি চিহ্নিত করা হয়। পরে ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপের মাধ্যমে সিএনজির চালক ও মালিকের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে চালক সেটি পুলিশের কাছে ফেরত দিয়ে যায়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!