[ দেশজুড়ে ]
স্কয়ার ফার্মার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
(ছবি: সংগৃহীত)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় আগুন লেগেছে। এ সময় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সোমবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টায় কারখানার Large volume parental unit (LVP) ইউনিটে এ ঘটনা ঘটে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কারখানার আগুন নিয়ন্ত্রণে ৬টি ইউনিট কাজ শুরু করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!