[ দেশজুড়ে ]
কলেজছাত্রীর প্রাণ নিলো অজানা গাড়ি
ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ার শেরপুরে অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে ঐ উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রীর নাম তানজিয়া আক্তার ঝুমু। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের বাসিন্দা। ঝুমু বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন।
এ তথ্য নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই রাজিবুল ইসলাম।
.png)
তিনি জানান, খালাতো ভাই হুমায়ন কবিরের সঙ্গে মোটরসাইকেলে বগুড়া শহর থেকে সিরাজগঞ্জে নিজ বাড়িতে যাচ্ছিলেন ঝুমু। শেরপুরের ঘোগা বটতলা এলাকায় অজ্ঞাত একটি গাড়ি পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে ঝুমু মহাসড়কে ছিটকে পড়লে ঐ গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসআই রাজিবুল আরো জানান, লাশ উদ্ধার করে নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর পরই গাড়িটি পালিয়ে যায়।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!