ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরীকে টানা দুই মাস ধর্ষণ, সৎ বাবা গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৩, ২৪ মে ২০২২
কিশোরীকে টানা দুই মাস ধর্ষণ, সৎ বাবা গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীতে এক কিশোরীকে টানা দুই মাস ধর্ষণের অভিযোগ উঠেছে সৎ বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আকবর শেখকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্ত আকবর শেখ রাজবাড়ী সদর উপজেলার দর্পনারায়ণপুর গ্রামের মেছের শেখের ছেলে। সোমবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে, ধর্ষণের শিকার কিশোরীর খালু বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন।

Advertisement

ভুক্তভোগী কিশোরীর খালুর ভাষ্য, রাজবাড়ী সদর উপজেলায় তার শ্যালিকার বিয়ে হয়। ঐ ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়। পরে তার শ্যালিকার আকবর শেখের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর কন্যাসহ তিনি সেখানে বসবাস করতে থাকেন। রোববার তার বাড়িতে ঐ কিশোরী বেড়াতে এসে অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সে কিছুটা সুস্থ হয়।

পরে ঐ কিশোরী জানায়, সৎ বাবা আকবর শেখ দুই মাস ধরে তাকে ধর্ষণ করছে। সবশেষ গত ১৫ মে রাতে মায়ের অনুপস্থিতিতে তাকে ধর্ষণ করে। বিষয়টি জানতে পেরে ঐ কিশোরীর খালু মামলা করেন।

রাজবাড়ী থানার ওসি শাহাদাত হোসেন বলেন, আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!