ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ি ফাঁকা পেয়ে মেয়েকে ধর্ষণ করল সৎ বাবা

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫২, ১ নভেম্বর ২০২০
বাড়ি ফাঁকা পেয়ে মেয়েকে ধর্ষণ করল সৎ বাবা
মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার

বাগেরহাটে ধর্ষণের অভিযোগে সৎ বাবা ইবাদত শেখকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে নির্যাতিতা মেয়েটির মা বাদী হয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাগেরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরপরই বাগেরহাট সদর উপজেলার ভট্টপ্রতাপ এলাকা থেকে পুলিশ ইবাদত শেখকে গ্রেফতার করে। এদিন দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নির্যাতিতা মেয়েটিকে বাড়িতে রেখে তার মা ছোট দুই সন্তানকে নিয়ে চশমা ঠিক করার জন্য ফকিরহাটে যায়। রাত ৮টার দিকে বাড়ি ফিরে মেয়ের কান্না শুনে মা তাকে জিজ্ঞাসা করে। মেয়েটি তার মাকে জানায়, বাড়ি ফাঁকা পেয়ে তার সৎ বাবা তাকে মুখ চেপে ধরে ধর্ষণ করেছে।

Advertisement

বাগেরহাট মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, নির্যাতিতার মায়ের দায়েরকৃত মামলায় আমরা ইবাদত শেখকে আটক করে আদালতে সোপর্দ করেছি। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!