ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামাকাপড় কিনে দেওয়ার কথা বলে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৯, ২৮ জুন ২০২১
জামাকাপড় কিনে দেওয়ার কথা বলে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেফতার
কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার

সাতক্ষীরার কালিগঞ্জে ১৫ বছরের এক কিশোরীকে জামাকাপড় কিনে দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে  কালিগঘ্জ উপজেলার মথুরেশপুর ইউপির রায়পুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. আব্দুল আলিম উপজেলার হাসানকাটি গ্রামের খোরশেদ আলীর ছেলে।

জানা যায়, এক বছর আগে পারিবারিক কলহের জেরে কিশোরীর মা তার বাবাকে তালাক দেন। এরপর থেকে ওই কিশোরী মায়ের সঙ্গেই থাকতেন। বিচ্ছেদের ছয়মাস পর কিশোরীর মা আব্দুল আলিমকে বিয়ে করেন।

Advertisement

গত ৩০ মে আব্দুল আলিম বিকেলে জামাকাপড় কিনে দেওয়ার কথা বলে মেয়েকে উপজেলার কৃষ্ণনগর ইউপির নেংগী গ্রামের হাফিজুল ইসলামের বাড়ি নিয়ে ধর্ষণ করেন। ওই ঘটনা কাউকে জানালে মেয়েকে মেরে ফেলার হুমকিও দেন আলিম।

কালিগঞ্জ থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, নির্যাতিত কিশোরী নিজে বাদী হয়ে তার সৎ বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছে। এ মামলায় আব্দুল আলিমকে গ্রেফতর করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া নির্যাতিত কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!