ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সোফা কেনার কথা বলে হোটেলে নিয়ে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৫, ২৪ মে ২০২২
সোফা কেনার কথা বলে হোটেলে নিয়ে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় আসাদুজ্জামান ওরফে রিজভী নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আব্দুল হামিদ। দণ্ডিত রিজভী জেলার রাণীশংকৈল উপজেলার করনাইট গ্রামের নুরুল ইসলামের ছেলে।

Advertisement

মামলার বিবরণ দিয়ে পিপি আব্দুল হামিদ জানান, রাণীশংকৈল উপজেলার করনাইট গ্রামের ওই তরুণী ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে লেখাপড়া করতেন। সেই সুবাদে পৌর শহরের গোবিন্দনগর এলাকার এক ছাত্রী হোস্টেলে থাকতেন। ২০১০ সালের ২৭ মে তাকে সোফা কেনার কথা বলে শহরের টাংগন ব্রিজে ডেকে নেন রিজভী। পরে তাকে মোটরসাইকেলে করে দিনাজপুর জেলার বীরগঞ্জে নিয়ে যান। সেখান থেকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ও পরে রাণীশংকৈলের খন্দকার হাই আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন। পরে ছাত্রী হোস্টেলে পৌছে দেন। এরপর বিষয়টি বাবাকে জানান ভুক্তভোগী তরুণী। এ ঘটনায় একই বছরের ২৯ মে রানীশংকৈল থানায় মামলা করেন ভুক্তভোগী।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!