ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুযোগ পেলেই জড়িয়ে ধরেন নার্সদের, মালিকের ভিডিও ভাইরাল

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩১, ২৫ মে ২০২২
সুযোগ পেলেই জড়িয়ে ধরেন নার্সদের, মালিকের ভিডিও ভাইরাল
মিজান মুন্সি ও জড়িয়ে ধরা ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে নার্সের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে একটি বেসরকারি হাসপাতালের মালিকের বিরুদ্ধে। এরই মধ্যে অনৈতিক কর্মকাণ্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

বুধবার ভিডিওটি ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে সমালোচনার ঝড় শুরু হয়। অভিযুক্তের নাম মিজান মুন্সি। তিনি নিরাময় হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক।

জানা গেছে, হাসপাতালের মালিক হওয়ায় বছরখানেক আগে ১৭ বছর বয়সী এক তরুণীকে নার্সের চাকরি দেন মিজান মুন্সি। এরপর থেকেই নার্সকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিচ্ছিলেন তিনি। সম্প্রতি নার্সের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। একই সঙ্গে ভিডিও ধারণ করে রাখেন। ভিডিওটি বুধবার ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়।

Advertisement

অভিযুক্ত মিজান মুন্সি বলেন, ভিডিওটি আমার। আপনারা যা করার করেন। এতে আমার কোনো আপত্তি নেই। ভুক্তভোগী নার্স বলেন, হাসপাতালের মালিক মিজান মুন্সি শুধু আমার সঙ্গে নয়। সবার সঙ্গেই এমন করেন।

বাংলাদেশ বেসরকারি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন রায়পুরের সভাপতি ইজাজ হোসেন রুমান বলেন, বিষয়টি ন্যাক্কারজনক। ঘটনার তদন্ত করে ওই মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া উচিত।

ডেইলি-বাংলাদেশ/এমআর/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!