[ দেশজুড়ে ]
বাসযাত্রীর মোবাইল ছিনতাই করতে গিয়ে হাতেনাতে আটক
আটক ইকবাল
চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় মোবাইল ছিনতাইয়ের সময় ইকবাল হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে তাকে আটক করা হয়। আটক ইকবাল কুমিল্লার কোতোয়ালি থানার গোবিন্দপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, সকাল ৯টার দিকে জিইসি মোড় এলাকায় বেলাল নামে এক বাসযাত্রীর মোবাইল ছিনতাই করেন ইকবাল। এ সময় বিষয়টি টের পেয়ে চিৎকার করেন ভুক্তভোগী বেলাল। পরে একই এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মাহমুদুল হাসান তাৎক্ষণিক ইকবালকে আটক করেন।
.png)
সার্জেন্ট মাহমুদুল হাসান বলেন, সকালে জিইসি মোড়ে ডিউটি করার সময় একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই সময় মোবাইলের মালিকের চিৎকার শুনে দ্রুত ছিনতাইকারীকে আটক করি। পরে তাকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!