ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাণীনগরে ঝড়ে ক্ষতিগ্রস্ত ২শ’ পরিবারের মাঝে চাল বিতরণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৯, ২৬ মে ২০২২
রাণীনগরে ঝড়ে ক্ষতিগ্রস্ত ২শ’ পরিবারের মাঝে চাল বিতরণ
রাণীনগরে ঝড়ে ক্ষতিগ্রস্ত ২শ’ পরিবারের মাঝে চাল বিতরণ ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নে কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ২শ’ পরিবারের মাঝে সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এসব চাল উপজেলার পারইল ইউনিয়ন পরিষদে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে ২০ কেজি করে বিতরণ করা হয়।

চাল বিতরণে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, পারইল ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ, ইউপি সচিব মিজানুর রহমান ও ইউপি সদস্যরা।

Advertisement

উল্লেখ্য, গত ১৯ ও ২০ মে দুই রাতে কাল বৈশাখী ঝড়ের তাণ্ডবে রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের কামতা, শংকরপুর ও হাড়াইলসহ কয়েকটি গ্রামে ঘর বাড়ি টিনের চালা উড়ে যাওয়াসহ ঘর বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!