শুক্রবার (২৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট নগরীর গোয়াবাড়ির মোহনা আবাসিক এলাকায় একটি বাসা থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মোহনা আবাসিক এলাকার একটি বাসায় রাহুল মেস করে থাকতেন। রাহুল এমসি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি সুনামগঞ্জের শাল্লা থানার কেউরালা গ্রামের মন মোহন দাসের ছেলে।
.png)
এ ব্যাপারে জালালাবাদ থানার ওসি (তদন্ত) মো. খালেদ মামুন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা এটি আত্মহত্যা। তবুও বাকিটা তদন্তে বের হবে।
এর আগে গত ২৫ মে সকালে এমসি কলেজের ছাত্রী হোস্টেলের একটি কক্ষ থেকে স্মৃতি রাণী দাস নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।