ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইয়াবা নিয়ে ফিরছিলেন বাড়ি, পথেই খেলেন ধরা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৬, ২৭ মে ২০২২
ইয়াবা নিয়ে ফিরছিলেন বাড়ি, পথেই খেলেন ধরা
আটক সোহেল রানা

এক হাজার ৬০০ ইয়াবা নিয়ে বাড়ি ফিরছিলেন চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহেল রানা। তবে সফল হতে পারেননি তিনি। পথেই ধরা পড়েছেন পুলিশের হাতে।

শুক্রবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইলবন্দর এলাকা থেকে সোহেলকে আটক করে পুলিশ। সোহেল শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর টিকাদারপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম তাজুল ইসলাম।

শাজাহানপুর থানার এসআই আরিফুল ইসলাম জানান, সোহেল অটোরিকশায় করে ইয়াবা নিয়ে বগুড়ার শেরপুর উপজেলা থেকে শাজাহানপুরে নিজ বাড়ির দিকে ফিরছিলেন। বিক্রি করার উদ্দেশ্যে এসব ইয়াবা কেনেন সোহেল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ধরতে নয়মাইল এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। পরে ইয়াবাসহ সোহেলকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য মূল্য প্রায় চার লাখ ৮০ হাজার টাকা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!