ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিসিএস পরীক্ষা দিতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল পিংকীর

ময়মনসিংহ প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:০৫, ২৭ মে ২০২২
বিসিএস পরীক্ষা দিতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল পিংকীর
নিহত পিংকী ছবি: সংগৃহীত

ময়মনসিংহে ৪৪ তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে বাবার সঙ্গে মোটরসাইকেল যোগে কেন্দ্রে যাওয়ার পথে বাসচাপায় নিহত হয়েছেন পিংকী নামে এক তরুণী। 

শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সদরের চুরখাই এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। নিহত পিংকী গাজীপুর সদরের মির্জাপুর ইউপির তালতলী গ্রামের নারায়ণ চন্দ্র বর্মণের মেয়ে।

পিংকীর বড় ভাই জানান, ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র ছিল ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ। ময়মনসিংহ পরীক্ষা কেন্দ্র হওয়ায় বেশ কিছুদিন আগে ভালুকার নানাবাড়িতে গিয়েছিল সে। শুক্রবার ভোরে বাবা নারায়ন চন্দ্র বর্মণ গাজীপুর থেকে মোটরসাইকেল যোগে ভালুকার নানাবাড়িতে যায়। সেখান থেকে পিংকীকে মোটরসাইকেলে উঠিয়ে ময়মনসিংহের আনন্দমোহন কলেজের উদ্দেশ্যে রওনা হয়। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই পৌঁছলে পেছন থেকে একটি ড্রাম্প ট্রাক তাদের মোটরসাইকেলকে ওভারটেক করে সামনে গিয়ে হার্ড ব্রেক কষে। এতে চালকের আসনে থাকা বাবা নিয়ন্ত্রণে হারিয়ে ফেললে পিংকী মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গিয়ে আঘাত পান। এসময় পেছন থেকে ময়মনসিংহগামী অপর আরেকটি বাস তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Advertisement

ময়মনসিংহের কোতোয়ালি থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে তবে চালককে আটক করা সম্ভব হয়নি। ছাত্রী নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!