ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জমে উঠেছে বানেশ্বর আমের হাট

মো. মেহেদী হাসান, পুঠিয়া (রাজশাহী)
প্রকাশিত: ১৪:৫০, ২৮ মে ২০২২
জমে উঠেছে বানেশ্বর আমের হাট
রাজশাহীর বানেশ্বর বাজার ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর সবচেয়ে বৃহত্তর আমের মোকাম পুঠিয়া উপজেলার বানেশ্বরে আমের হাট জমে উঠেছে। 

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের পাইকাররা আসতে শুরু করেছেন। রাজশাহীর বানেশ্বর বাজারে গোপালভোগ ও বিভিন্ন ধরনের আটির আমের সঙ্গে লক্ষণভোগ বা সুখনা জাতের আম বিক্রি হতে দেখা গেছে। ভালো দাম পাওয়ায় হাসি ফুটেছে আম চাষিদের।

বাজার ঘুরে দেখা গেছে, গোপাল ভোগ আম সর্বনিম্ন ১ হাজার ৮০০ টাকা থেকে সর্বোচ্চ ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

Advertisement

রাজশাহীর সবচেয়ে বৃহত্তর আমের মোকাম পুঠিয়া উপজেলার বানেশ্বরে আমের হাট জমে উঠেছে। 

বানেশ্বর দৌলতপুর এলাকার মনিরুল বলেন, রাজশাহীর আম এখন কুরিয়ার সার্ভিস ও অনলাইনে বিক্রি হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশেও যাচ্ছে। এজন্য গোপালভোগ আমের দাম বেড়ে সর্বনিম্ন ১ হাজার ৮০০ টাকা থেকে সর্বোচ্চ ২ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

এছাড়াও বাজারে বিভিন্ন ধরনের আটির আম ৬০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। রাজশাহীতে গাছ থেকে আম নামানোর নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৮ মে খিরসাপাত-হিমসাগর, ৬ জুন ল্যাংড়া, ১৫ জুন আম্রপালি ও ফজলি, ১০ জুলাই বারি-৪ ও আশ্বিনা, ১৫ জুলাই গোলমতী, ২০ আগস্ট ইলমতি আম চাষিরা গাছ থেকে নামাতে পারবেন। এরইমধ্যে বাজারে লক্ষণ ভোগ আম উঠতে শুরু করেছে। দাম একটু কম। তাপরও ফলন ভালো হয়েছে। এ বছর ব্যবসা ভালো হবে আশা করা যাচ্ছে। 

রাজশাহীর সবচেয়ে বৃহত্তর আমের মোকাম পুঠিয়া উপজেলার বানেশ্বরে আমের হাট জমে উঠেছে। 

বানেশ্বর দৌলতপুর এলাকার মনিরুল বলেন, সরকার আম নামানো বা বাজারে বিক্রির সময়সূচি দেয়ায় খুব ভালো হয়েছে। কেউ কেমিকেল ব্যবহার করে আম পাকাতে বা জোর করে বাজারে বিক্রি করতে পারছে না। তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। সময়মত আম বাজারে আসবে। মানুষ পরিপক্ক সুস্বাদু আমই পাবে। 

বানেশ্বর বাজারের এক ইজাদার বলেন, ফরমালিন মুক্ত ও ভেজালমুক্ত আম বিক্রি হচ্ছে রাজশাহীতে। যাচাই করার জন্য আমের স্যাম্পল প্রতিটি গাড়িতেই থাকে। আমে কোনো সমস্যা থাকলে ধরা পড়ে যাবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!