[ দেশজুড়ে ]
মেয়েকে উত্ত্যক্ত, যুবককে লাঠি দিয়ে পেটালেন মা
যুবককে লাঠি দিয়ে পেটান ভুক্তভোগীর মা
মেহেরপুরে মেয়েকে উত্ত্যক্ত করায় এক যুবককে লাঠি দিয়ে পিটিয়ে প্রতিবাদ জানিয়েছেন মা। বারবার নিষেধের পরও ওই যুবক কথা শুনছিল না বলে দাবি তার। এজন্যই পিটিয়েছেন।
শুক্রবার মেহেরপুর শহরে এ ঘটনা ঘটলেও শনিবার লাঠিপেটার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, শহরের শহীদ শামসুজ্জোহা পার্কে সোহেল নামে ওই যুবককে পেটাচ্ছেন এক নারী।
ভুক্তভোগীর মা জানান, দীর্ঘদিন ধরেই তার মেয়েকে উত্ত্যক্ত করছিল হোটেল বাজার এলাকার সোহেল। বারবার নিষেধের পরও কথা শুনছিল না ছেলেটি। তাই কোনো উপায় না পেয়ে শুক্রবার লাঠি দিয়ে পোটানো হয়।
.png)
মারধরের শিকার যুবক স্থানীয় একটি ক্যাবল অপারেটরের নিজস্ব চ্যানেলে মডেলিং-এ জড়িত। মেয়েটিও সেখানে মডেলিং করতেন বলে তার দাবি। ওই মেয়ে তার সঙ্গে আর্থিক প্রতারণা করেছেন বলেও অভিযোগ করেন এ যুবক।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!