ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুর্ঘটনায় নিহতদের দাফনে ২০ হাজার টাকা দেওয়ার ঘোষণা

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৫, ২৯ মে ২০২২
দুর্ঘটনায় নিহতদের দাফনে ২০ হাজার টাকা দেওয়ার ঘোষণা
(ছবি: সংগৃহীত)

বরিশালের উজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি বাসের ১১ যাত্রী নিহত হয়েছেন।

রোববার ভোরে উজিরপুরের বামরাইল ইউনিয়নে ঢাকা-বরিশাল মহাসড়কের সানুহার নামক স্থানে এ দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের মরদেহ দাফনে ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান।

রোববার সকালে বিভাগীয় কমিশনার এ ঘোষণা দেন বলে দুপুরে জানিয়েছেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। এছাড়া দুর্ঘটনায় আহতদের প্রত্যেককে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

Advertisement

এদিকে দুর্ঘটনায় নিহত ১১ জনের মধ্যে ৭ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ঝালকাঠি সদর উপজেলার নৈকাঠী গ্রামের আরাফাত হোসেন (৯), পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নুরুল ইসলাম আকন (৩৫), একই উপজেলার রাকিব আকনের স্ত্রী আনোয়ারা বেগম (৩২), বরগুনার বেতাগী উপজেলার কাদিরাবাদ গ্রামের হালিম মিয়া (৩১), ফরিদপুরের নগরকান্দা উপজেলার আওলাদ মোল্লার ছেলে সান্টু মোল্লা (৫০), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সুন্দরকাঠী গ্রামের মো. রমজান (৩৮) ও উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের বিধান শীল (৩০)।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!