[ দেশজুড়ে ]
স্ত্রীর পায়ে কোপ দিয়ে ঘরে ঢুকে আত্মহত্যা করলেন স্বামী
হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী মোতাহীরা আক্তার
দিনাজপুরে দোকানে বসা নিয়ে কথা কাটাকাটির সময় স্ত্রীর পায়ে কোপ দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী মুক্তার আলী মণ্ডল। রোববার দুপুরে জেলা শহরের রামনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ৪০ বছর বয়সী মুক্তার আলী নওগাঁর পত্নীতলা উপজেলার মদইন গ্রামের সিরাজ মণ্ডলের ছেলে ও পেশায় স্টেশনারি ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দিনাজপুর রামনগর এলাকায় স্ত্রীকে নিয়ে থাকছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে দিনাজপুর কোতোয়ালি থানার এসআই নূর আলম জানান, স্টেশনারি দোকানে বসা নিয়ে দুপুরে স্বামী মুক্তার আলীর সঙ্গে স্ত্রী মোতাহীরা আক্তারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাড়ির বারান্দায় থাকা একটি ধারালো বটি দিয়ে স্ত্রীর বাম পায়ে কোপ দেন মুক্তার। পরে মোতাহীরাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয় স্থানীয়রা। এরপর নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন স্বামী মুক্তার।
.png)
নিহতের স্ত্রী মোতাহীরা আক্তার জানান, তার স্বামী মুক্তার মণ্ডলের মানসিক সমস্যা ছিল। তিনি সবসময় দোকানে বসতেন না। এ নিয়েই কথা কাটাকাটি হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!