[ দেশজুড়ে ]
চুনারুঘাটে পুলিশের ওপর হামলা, তাঁতি দলের নেতা আটক
ছবি: সংগৃহীত
হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
এতে দুই এসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা তাঁতি দলের আহ্বায়ক মানিক মিয়াকে আটক করেছে পুলিশ।
চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ জানান, রোববার (২৯ মে) বিকেল সাড়ে ৪টায় উপজেলা ছাত্রদল শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মধ্যবাজারে আসলে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিল থেকে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে এসআই অজিত তালুকদার ও মুশফিকুর রহমানসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের চুনারুঘাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এক রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। পরে অভিযান চালিয়ে তাঁতি দলের আহ্বায়ক মানিক মিয়াকে আটক করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!