ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেশার টাকা না পেয়ে বাবাকে হত্যা, ছেলের আমৃত্যু কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৭, ৩১ মে ২০২২
নেশার টাকা না পেয়ে বাবাকে হত্যা, ছেলের আমৃত্যু কারাদণ্ড
জেলা ও দায়রা জজ আদালত, টাঙ্গাইল

টাঙ্গাইলে বাবাকে হত্যার দায়ে ছেলের আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাহমিদা কাদের এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত ৪২ বছর বয়সী মো. হাসমত আলী জেলার ঘাটাইল উপজেলার রামদেবপুর হেংগারচালা গ্রামের ছামেদ আলীর ছেলে।

আদালতের পিপি এস আকবর খান জানান, ২০২০ সালের ১৭ অক্টোবর রাত ৯টার দিকে ছামেদ আলীর কাছে নেশা করতে টাকা চান হাসমত। কিন্তু টাকা দিতে অস্বীকার করেন বাবা। এতে ক্ষিপ্ত হয়ে বাবাকে পেটাতে থাকেন ছেলে। ওই সময় এগিয়ে এলে মা হাসনা বেগমকেও ধাওয়া করা হয়। পরে বাড়িতে থাকা কোদাল দিয়ে ছামেদ আলীর গলা, মাথা ও ঘাড়ে আঘাত করেন হাসমত। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এরপর মা হাসনা বেগমকে কোপাতে গেলে তাকে ধরে পুলিশে সোপর্দ করেন এলাকার লোকজন।

Advertisement

এ ঘটনায় পরদিন ছেলের বিরুদ্ধে ঘাটাইল থানায় হত্যা মামলা করেন হাসমতের মা। তদন্ত শেষে ২০২০ সালের ২৯ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন ঘাটাইল থানার এসআই মো. আরিফুল হাসান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!