ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদক মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১২, ১ জুন ২০২২
মাদক মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড
জেলা জজ আদালত, মেহেরপুর

মেহেরপুরে মাদক মামলায় ঝন্টু আহমেদ নামে ৪০ বছর বয়সী এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডিত ঝন্টু জেলার গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের জমির উদ্দিনের ছেলে।

আদালতের পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য্য জানান, ২০১৮ সালে ১ ডিসেম্বর গাংনী উপজেলার পীরতলা গ্রামে অভিযান চালিয়ে ঝন্টু আহমেদকে আটক করে বিজিবি। ওই সময় তার কাছ থেকে ৫০৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ঝন্টুসহ পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে গাংনী থানায় মামলা দেয় বিজিবি। দীর্ঘ শুনানি শেষে বুধবার এ রায় দেয় আদালত। দোষী প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস দেওয়া হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!