ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বড় ভাইকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করলেন ছোট ভাই

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩২, ২ জুন ২০২২
বড় ভাইকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করলেন ছোট ভাই
মর্গে পুলিশ ও নিহতের স্বজনরা- ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়া দৌলতপুরে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। বুধবার রাতে ঐ উপজেলার মথুরাপুর এলাকার হিসনাপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মুক্তার আলী ও অভিযুক্ত আনারুল ইসলাম ঐ এলাকার বাসিন্দা। তারা আপন ভাই একই এলাকার বাসিন্দা এবং নিহতের ছোট ভাই।

দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

পুলিশ সূত্র জানায়, কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। এরই জেরে বুধবার রাত ১০টার দিকে মুক্তারের সঙ্গে ছোট ভাই আনারুলের স্ত্রীর ঝগড়া হয়। এ সময় দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে আনারুল বাঁশ দিয়ে মুক্তারের মাথায় ও ঘাড়ে আঘাত করেন। এতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মুক্তার। আশঙ্কাজনক অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান জানান, পারিবারিক তুচ্ছ ব্যাপারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত মামলা হয়নি। অভিযুক্ত আনারুল পলাতক। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দোষীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!