পুলিশ জানায়, সকালে কালীতলা গ্রামের একটি বাঁশবাগানে লাশটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের গলায় ওড়না পেঁচিয়ে বাঁশের সঙ্গে বেঁধে রাখা হয়। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ জানান, লাশটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার রাত কিংবা শনিবার ভোরে মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মুখে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে।
.png)