জানা গেছে, নির্বাচনী প্রচারণায় আচরণ বিধি লঙ্ঘন করায় নিশানবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান বাচ্চুর তিন সমর্থককে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন নিশানবাড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে জাফর হাওলাদার, ইউনুস মিয়ার ছেলে হাসান এবং একই ইউনিয়নের নলবুনিয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে রাব্বী।
.png)
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রার্থী কামরুজ্জামান বাচ্চুর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ নানা অভিযোগে বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. দুলাল ফরাজী।