[ দেশজুড়ে ]
বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী- ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ায় আল জামিউল নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সদরের কলোনী বটতলা এলাকায় হামলার শিকার হন তিনি। পরে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বগুড়া ছিলিমপুর (মেডিকেল) ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আল জামিউল সদরের মালতিনগরের বাসিন্দা।
.png)
সূত্রে জানা গেছে, বিকেলে কলোনি বটতলা এলাকায় কয়েকজন যুবকের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন জামিউল। বাকবিতণ্ডার এক পর্যায়ে ওই যুবকরা তাকে মারধর করতে শুরু করে। পরবর্তীতে জামিউলের মাথায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানেই জামিউলের মৃত্যু হয়।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল হক বলেন, আমরা হত্যার কারণ জানতে পেরেছি। জড়িতদের ধরতে অভিযান চলছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!