ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাকে খুন করে নদীতে ভাসিয়ে দিল ছেলে

শেরপুর ও নালিতাবাড়ী
প্রকাশিত: ১৬:২৫, ৩ জুন ২০২২
মাকে খুন করে নদীতে ভাসিয়ে দিল ছেলে
মরদেহ উদ্ধার করে পুলিশ

শেরপুরের নালিতাবাড়ীতে ৫৫ বছর বয়সী মা নূর বানুকে কুপিয়ে হত্যার পর লাশ নদীতে ফেলে দিয়েছিল ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোরে নালিতাবাড়ী পৌর শহরের নিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক ৩৫ বছর বয়সী ফারুক একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, নূর বানুর দুই সন্তান রয়েছে। ফারুককে নিয়ে একটি ঝুপড়ি ঘরে থাকতেন তিনি। আরেক ছেলে মনির ঢাকায় শ্রমিকের কাজ করেন। ফারুক মানসিকভাবে অসুস্থ থাকায় প্রায়ই মাকে নির্যাতন করতো। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঝুপড়ি ঘরে ঘুমিয়ে পড়েন মা-ছেলে।

Advertisement

শুক্রবার ভোরে কোনো এক সময় ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মাকে হত্যা করে ফারুক। পরে মরদেহ বাড়ির পাশের ভোগাই নদীতে ভাসিয়ে দেয়। এরপর স্থানীয়রা নূর বানুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলেকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!