সম্মেলনে দাগনভূঞা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সামছুদ্দিন মামুনকে সভাপতি ও কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান আশরাফকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। একইভাবে পৌর ছাত্রলীগের কমিটিতে মিশু নাথকে সভাপতি ও আনোয়ার রায়হানকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ শাখা ছাত্রলীগে ওমর ফারুককে সভাপতি ও মুজাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকরাম হোসেন হুমায়ুন। সম্মেলন উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহম্মদ তপু।
.png)
দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু নাছের চৌধুরী আসিফের সভঅপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইফতেখার ইসলাম, জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ।