ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শখের বরশিতে উঠল বিরল ‘সাকার ফিস’

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৯, ৪ জুন ২০২২
শখের বরশিতে উঠল বিরল ‘সাকার ফিস’
বড়শিতে উঠে আসা ‘সাকার ফিস’- ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বরশিতে ধরা পড়েছে বিরল প্রজাতির ৪০০ গ্রাম ওজনের একটি ‘সাকার ফিস’। এ খবর ছড়িয়ে পড়তেই উৎসুক জনতা মাছটি দেখতে ভিড় করে।

শনিবার দুপুরে পৌর শহরের খড়মপুর মৎস্য প্রজেক্ট থেকে মো. রাহুল খাদেম নামে এক যুবকের বরশিতে মাছটি ধরা পড়ে।

মো. রাহুল খাদেম জানান, তার মাছ ধরার শখ। এ কারণে বাড়ির পাশের মৎস্য প্রজেক্টে বরশি দিয়ে মাছ ধরতে যান। হঠাৎ বরশিতে শরীরে হলুদ ও কালো দাগ মাছটি ধরা পড়ে।

Advertisement

তিনি আরো জানান, ৪০০ গ্রাম ওজনের মাছটি বর্তমানে তাদের বাড়িতে আছে। বিভিন্নভাবে খোঁজ নিয়ে জেনেছেন মাছটির নাম ‘সাকার ফিস’। খবর পেয়ে আশপাশের লোকজন মাছটি দেখতে আসছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!