[ দেশজুড়ে ]
বিএম ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ, রক্তদানে এগিয়ে আসার আহবান
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের রক্ত দিতে রক্তাদাতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও রেড ক্রিসেন্ট।
চট্টগ্রামের সিভিল সার্জন আশপাশে থাকা সকল ডাক্তারদের আহ্বান জানিয়েছেন, তারা যেন দ্রুত চট্টগ্রাম মেডিকেলে চলে আসেন। কারণ আহতদের চিকিৎসা দিতে পর্যাপ্ত ডাক্তারের প্রয়োজন।
জানা গেছে, এরইমধ্যে হাসপাতালের বার্ন ইউনিট পরিপূর্ণ হয়ে গেছে।
.png)
হাসপাতালে একের পর এক আহত ব্যক্তিদের নিয়ে অ্যাম্বুলেন্স, প্রাইভেট গাড়ি, সিএনজিতে করে নিয়ে আসা হচ্ছে। আহত ব্যক্তির সংখ্যা আরও বাড়ার শঙ্কা করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!