[ দেশজুড়ে ]
মর্গে একের পর এক ঢুকছে লাশ
মর্গে ঢুকছে লাশ
সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহতদের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার থেকে মর্গে পাঠানো হচ্ছে। রোববার বিকেলে লাশগুলো অ্যাম্বুল্যান্সে করে মর্গে নিতে দেখা যায়।
নগর পুলিশের সহকারী কমিশনার (চকবাজার) মো. শহিদুল ইসলাম বলেন, নিহতদের প্রত্যেকের ময়নাতদন্ত ও ডিএনএ টেস্ট করা হবে। এরপর যাবতীয় নিয়ম অনুসরণ করে লাশ পরিবার ও স্বজনের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। এছাড়া দগ্ধ ও আহত হয়েছেন আরো অন্তত চার শতাধিক। আহত অনেকের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!