সোমবাব (৬জুন) বেলা ১১টার দিকে দাদশী ইউনিয়নের মহম্মদপুর গ্রামে পারিবারিক কবরস্থান থেকে তার লাশ উঠানো হয়। মোশাররফ হোসেন মলমগীর রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
মৃতের বোন ও মামলার বাদী আলেয়া জামান বলেন, গত ১৪ মার্চ তার ভাই মোশাররফ হোসেন মলমগীর মারা যায়। তখন আমরা ভেবেছিলাম যে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। কদিন পরেই মলমগীরের স্ত্রী যুথি তার পরকীয়া প্রেমিকের সঙ্গে মলমগীরের বাড়িতেই ধরা পড়ে। তখন জানা যায় মলমগীরের মৃত্যুর ১৫ দিন আগেই তার স্ত্রী গোপনে পরকীয়া প্রেমিককে বিয়ে করেছে। তারপর আমরা বুঝতে পারি মলমগীরকে তার স্ত্রী ও তার প্রেমিক হত্যা করেছে। পরবর্তীতে মামলা করি ও লাশের ময়নাতদন্তের জন্য আবেদন করি। তার পেক্ষিতেই লাশ কবর থেকে উঠানো হলো। আমরা ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের বিচার চাই।
.png)
রাজবাড়ী সদর থানার এসআই বোরহান উদ্দিন জানান, আদালতের নির্দেশে লাশটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।