নিহত শিশু রিফাত চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার ছৈয়দ আকবরের ছেলে। দণ্ডপ্রাপ্ত জাকিয়া সুলতানা একই এলাকার ছৈয়দ হোসেনের স্ত্রী।
রিফাতের বাবা ছৈয়দ আকবর বলেন, আমার স্ত্রীর সঙ্গে ছোট ভাইয়ের স্ত্রী জাকিয়া সুলতানার ঝগড়া হতো। ঘটনার দিন আমি ও আমার স্ত্রী বাড়িতে ছিলাম না। সেই সুযোগে আমার ছেলেকে হত্যা করে টয়লেটের ট্যাংকে ফেলে দিয়েছিল জাকিয়া।
.png)
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মোজাফ্ফর আহমদ হেলালী জানান, ২০১২ সালের ৭ অক্টোবর জাকিয়া তার ভাতিজা রিফাতকে শ্বাসরোধে হত্যা করেন। পরে লাশ টয়লেটের খোলা ট্যাংকে ফেলে দেন। পুলিশ রিফাতের লাশ উদ্ধার ও চাচিকে গ্রেফতার করে। ঐ ঘটনায় জাকিয়ার বিরুদ্ধে মামলা করেন রিফাতের বাবা ছৈয়দ আকবর। ২০১৩ সালের ৯ জানুয়ারি আদালতে জাকিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন চকরিয়া থানার তৎকালীন ওসি রঞ্জিত কুমার বড়ুয়া।