ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, সরানো হচ্ছে কনটেইনার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৫, ৮ জুন ২০২২
আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, সরানো হচ্ছে কনটেইনার
ফাইল ছবি

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এরই মধ্যে কনটেইনার সরানোর কাজ শুরু করেছে ডিপো কর্তৃপক্ষ।

বুধবার সকাল থেকে দেখা গেছে, ডিপোর প্রধান ফটক বন্ধ করে চলছে কনটেইনার অপসারণের কাজ। এ সময় আগুনের উপস্থিতি দেখা না গেলেও ধংসস্তুপ থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এখন কনটেইনার সরানোর কাজ চলছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর সব জায়গায় তল্লাশি চালিয়েও আর কোনো লাশ পাওয়া যায়নি। নতুন করে কনটেইনারের মধ্যে লাশ পেলে বাড়তে পারে মৃতের সংখ্যা।

Advertisement

শনিবার রাত ৮টার দিকে ডিপোর লোডিং পয়েন্টের ভেতর আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত পৌনে ১১টার দিকে এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে একটি কনটেইনারে থাকা রাসায়নিক থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে ৪৪ জনের। এছাড়া দগ্ধ ও আহত হয়ে চট্টগ্রাম এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন শতাধিক।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!