[ দেশজুড়ে ]
দ্রুত লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন নারী
ফাইল ছবি
ফেনীতে ট্রেনে কাটা পড়ে আখি বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলার ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী আঁখী মুহুরীগঞ্জ রেল স্টেশনে কর্মরত পয়েন্টসম্যান আবদুল কাদেরের স্ত্রী।
ফেনী জিআরপি পুলিশের উপ-পরিদর্শক রাজেন্দ্র প্রসাদ দাস জানান, চট্রগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা ট্রেন মুহুরীগঞ্জ রেলস্টেশন এলাকা পার হচ্ছিল। এমন সময় নারী আখি বেগম অন্যমনস্ক হয়ে দ্রুত লাইন পার হতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়েন।
তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!