ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়লার স্তুপে নবজাতকের রক্তাক্ত লাশ, বাবা-মাকে খুঁজছে পুলিশ

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৯, ৮ জুন ২০২২
ময়লার স্তুপে নবজাতকের রক্তাক্ত লাশ, বাবা-মাকে খুঁজছে পুলিশ
হাসপাতালের সাদা চাদর পেঁচানো ময়লার স্তুপে নবজাতকের রক্তাক্ত লাশ ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর এলাকার ময়লার স্তুপ থেকে অজ্ঞাত নামা এক ছেলে নবজাতকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার দুপুরে টেকেরহাট দক্ষিণপাড় তেলপাম্পের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে টেকেরহাট বন্দরের রাজৈর পৌরসভার ময়লার স্তুপে একটি নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা। এ সময় খবর পেয়ে রাজৈর থানার পুলিশ এসে হাসপাতালের সাদা চাদর পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে সাধারণ মানুষের ধারনা এখানে বেশ কিছু প্রাইভেট ক্লিনিক আছে। কোনো ক্লিনিকে গর্ভপাত ঘটিয়ে এই বাচ্চাটিকে এখানে ফেলে যেতে পারে বলে ধারণা করছে সাধারণ মানুষ।

Advertisement

রাজৈর থানার ওসি আলমগীর হোসেন জানান, নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ তা উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নবজাতকের পিতৃ পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!