ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেসেজ জালিয়াতি করে অর্থ আত্মসাৎ, ডাক বিভাগের তিন কর্মকর্তার ১৯ বছ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৯, ৮ জুন ২০২২
মেসেজ জালিয়াতি করে অর্থ আত্মসাৎ, ডাক বিভাগের তিন কর্মকর্তার ১৯ বছ
দুদকের নোয়াখালী জেলা সমন্বিত কার্যালয়- ফাইল ছবি

নোয়াখালীতে ডাক বিভাগের তিন কর্মকর্তাকে ১৯ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দুই আসামিকে ৩৮ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুর সোয়া ১টার দিকে নোয়াখালী জেলা বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নোয়াখালী প্রধান ডাকঘরের কাউন্টার অপারেটর রীনা রানী মজুমদার, সহকারী পোস্ট মাস্টার মো. মুনির চৌধুরী শহীদ ও ডিপিএমজি কার্যালয়ের পোস্টাল অপারেটর আনোয়ার হোসেন।

Advertisement

দুদকের জেলা সমন্বিত কার্যালয় সূত্র জানায়, নোয়াখালীর প্রধান ডাকঘরে কর্মরত থাকাকালীন ৭ দিনে ৫৪টি ইলেকট্রনিক্স মানি অর্ডার (ইএমও) মেসেজ জালিয়াতির মাধ্যমে ২৬ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের দায়ে তিন আসামিকে এ দণ্ড দেওয়া হয়েছে। আসামি মুনির চৌধুরী শহীদের উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন। বাকি দুই আসামি পলাতক।

রায়ে আসামি রীনা রানী মজুমদার ও আনোয়ার হোসেনকে ৭ বছর করে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১৮ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং মুনির চৌধুরী শহীদকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম বলেন, অর্থ আত্মসাতের ঘটনায় ২০১৩ সালের ১৩ অক্টোবর সুধারাম মডেল থানায় মামলা করেন পোস্ট মাস্টার এস এম শহিদ উল্যাহ। পরে মামলাটি অধিকতর তদন্তের জন্য থানা থেকে দুদকের প্রধান কার্যালয়ের তৎকালীন উপ-পরিচালক নাছির উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন এ দুদক কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!