বুধবার ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন- মো. কামাল হোসেন ও গোলাম কিবরিয়া।
.png)
এদিন তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাদের সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে রাজধানীর ফার্মগেট, খিলক্ষেত ও কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করে পল্টন মডেল থানা পুলিশ।
আরো পড়ুন> চারকোল নীতিমালা প্রণয়ন করলো বস্ত্র-পাট মন্ত্রণালয়
মামলার সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল আসামি মাসুদ মিয়া পুলিশ কমিশনার বরাবর অনলাইনে একটি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেন। যার রেফারেন্স নম্বর-২২০৪১৯৩২৬৫। পুলিশ ক্লিয়ারেন্সটি তদন্তকালে আবেদনের সঙ্গে সংযুক্ত অনলাইন ডকুমেন্ট সন্দেহ হওয়ায় বিষয়টি নিয়ে গোপনে তদন্ত পরিচালনা করা হয়। আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত ওয়ার্ড কাউন্সিলের প্রত্যয়নপত্রটি যাচাই করে প্রত্যয়নপত্রটির স্বাক্ষর ও প্রত্যয়নপত্রটি সঠিক নয় বলে ওয়ার্ড কাউন্সিলর লিখিতভাবে জানান। এর পরিপ্রেক্ষিতে মো. মাসুদ মিয়াকে ফার্মগেট এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মো. কামাল হোসেনকে খিলক্ষেত এলাকা থেকে ও মো. গোলাম কিবরিয়াকে কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়।