ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় দুই আসামি ৩ দিনের রিমান্ডে

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৩, ১৮ মে ২০২২
খুলনায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় দুই আসামি ৩ দিনের রিমান্ডে
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, খুলনা

খুলনার বটিয়াঘাটা উপজেলার ফুলবাড়ি গ্রামে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও তার খালাতো বোনকে শ্লীলতাহানির মামলায় আসামি মুজাহিদ শেখ ও নাইম মোড়লকে তিনদিনের রিমান্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে এ মামলার তদন্ত কর্মকর্তা সাতদিনের রিমান্ডের আবেদন করলে খুলনা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাদিউজ্জামান তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বটিয়াঘাটা থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুর রহমান জানান, দুপুরে একই আদালতে ভুক্তভোগী স্কুলছাত্রীর জবানবন্দি রেকর্ড করা হয়। এ মামলার আরেক আসামি আজিজুল মোল্লা ওরফে মিশরিয়া মঙ্গলবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

Advertisement

পুলিশ জানায়, শনিবার রাতে ফুলবাড়ি গ্রামে দুর্বৃত্তরা স্কুলছাত্রীকে গণধর্ষণ ও তার খালাতো বোনকে ধর্ষণের চেষ্টা চালায়। ঐ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর মা সোমবার মামলা করেন। ঐ দিনই পৃথক অভিযানে তিন আসামিকে গ্রেফতার করে র‍্যাব ও পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!