ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছোট্ট একটু দুষ্টামিতে প্রাণ গেল ছোট্ট তৌহিদুলের

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৯, ৯ জুন ২০২২
ছোট্ট একটু দুষ্টামিতে প্রাণ গেল ছোট্ট তৌহিদুলের
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশু মারা গেছে।  এ ঘটনায় নিহত শিশুর বড় ভাই রবিউল ইসলাম রবি গুরুত্বর আহত হয়েছে।  

নিহত শিশু মো. তৌহিদুল ইসলাম উপজেলার কবিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফতেজঙ্গপুর গ্রামের দুলা মিয়ার বাড়ির নুরুল ইসলামের ছেলে।  

আরো পড়ুন >>> বিষপানে মরবেন একসঙ্গে, প্রেমিকার হাতে বিষ দিয়ে পালাল প্রেমিক!

Advertisement

জানা যায়, বেলা ১১টার দিকে কবিরহাট পৌরসভার ফতেজঙ্গপুর গ্রামের দুলা মিয়ার বাড়ির নিজ বাড়ির ঘরের টিনের চালের ওপর দুষ্টামির ছলে উঠে পড়ে তৌহিদুল। ওই সময় ঘরের টিনের চালের ওপর পল্লী বিদ্যুতের খোলা তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়। এ ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত শিশুর বড় ভাইও গুরুত্বর আহত হয়। পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় রবিউলকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।  

আরো পড়ুন >>> পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর ১০ গ্রাম প্লাবিত
 
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  প্রাথমিকভাবে জানা যায় বিদ্যুৎস্পৃষ্টে এক শিশু মারা গেছে।  এ ঘটনায় তার বড় ভাইও গুরুত্বর আহত হয়েছে।   

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!