আটক আনোয়ার হোসেন ও ইসমাইল কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা। আনোয়ার হোসেন উপজেলার দক্ষিণ তেঁতাভূমি আব্দুল ওহাবের ছেলে ও ইসমাইল হোসেন বড় দশিয়া গ্রামের ময়লন হোসেনের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের অপারেশনাল দলের কোম্পানি অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী এবং সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে র্যাবের সদস্যরা রাত ১টার দিকে নওগাঁ শহরের আলু পট্টি মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সাড়ে ৩৬ কেজি গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে র্যাব সদস্যরা। এ সময় তাদের কাছে থাকা একটি পিকআপ উদ্ধার করা হয়।
.png)
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সদর মডেল ধানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।