জানা গেছে দীর্ঘদিন যাবৎ জামাল কসাই ও তার স্ত্রী রাশেদা বেগম জমি লিখে নেয়ার জন্য জহুরাকে শারীরিকভাবে নির্যাতন করে আসছে। জহুরা বেগমের ছোট ছেলে নুরুল ইসলাম ও ছানোয়ার হোসেন মারধরে বাধা দিতে গেলে জামাল কসাই, রাশেদা বেগম, রাসেল ও রকি প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনা নিয়ে এলাকায় বিভিন্ন সময় সালিশ দরবার হয়েছে।
জামাল কসাইয়ের সঙ্গে কথা বললে তিনি জানান, আমার মায়ের দুই ছেলে, দুই মেয়েকে জমি লিখে দিয়েছে। আমাকে লিখে না দেয়ার কারণে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে জহুরা বেগম জানান, আমার বড় ছেলে জামাল কসাই, ছেলে বউ রাশেদা, নাতি রাসেল ও রকি আমাকে প্রায় মারধর করে। আমার জমি ধান চাষ করে আমাকে খাবার দেয় না।
.png)
আমার ছোট ছেলে ও মেয়ে খাবার ও ওষুধ কিনে দেয়।
মেষ্টা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বাবু বলেন, এ বিষয় নিয়ে পরিষদে দরবার করে মীমাংসা করে দিলে বাড়িতে গিয়ে তা মানেন না। তিনি ভালো লোক না। এ বিষয়ে অসহায় বৃদ্ধা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।