খবর পেয়ে মানিকগঞ্জের এসপি মোহাম্মদ গোলাম আজাদ খান ঘটনাস্থল পরির্দশন করেন। পরে ঢাকার বোমা নিষ্ক্রিয় টিমের একটি ইউনিট বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ককটেল নিষ্ক্রিয় করে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় কৃষক আবজাল হোসেন রোববার সকালে তার পাটক্ষেত পরিচর্যা করতে যান। এ সময় ক্ষেতের মধ্যে একটি ব্যাগ দেখতে পান তিনি। ব্যাগ খুলে তার মধ্যে স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ৮টি বলসদৃশ বস্তু দেখতে পান তিনি। পরে স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঢাকার বোমা নিষ্ক্রিয় টিমকে খবর দেয়।
.png)
অপরদিকে, ওই এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি তালগাছের নিচে ঝোপের ভেতরে ১১টি ককটেল পাওয়া যায়।
শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গেলে দেখা যায়, উপজেলার শিবরামপুর দুটি পৃথক স্থানে ব্যাগের মধ্যে এক জায়গায় ১১টি এবং অন্য জায়গায় ৮টি ককটেল রেখে গেছে দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থলে পুলিশ সুপার পরিদর্শনে যান। পরে ঢাকার বোমা নিষ্ক্রিয় টিমির একটি ইউনিটের মাধ্যমে ওখানেই ককটেলগুলো নিষ্ক্রিয় করে ফেলা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুটি চাপাতি, একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কেউ নাশকতার লক্ষ্যে ককটেলগুলো রেখে দিয়েছিল। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে।