ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে দিল সন্তানরা, থাকেন গোয়াল ঘরে

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৩, ১৩ জুন ২০২২
বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে দিল সন্তানরা, থাকেন গোয়াল ঘরে
আয়েশা বেগম। ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের সিংগাইরে আয়েশা বেগম নামে ৮৫ বছরের এক বৃদ্ধাকে গোয়াল ঘরে রাখার অভিযোগে ২ সন্তানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন বৃদ্ধার দুই ছেলে কলম, মোস্তফা কামাল ও গৃহবধূ মর্জিনা।

উপজেলার চারিগ্রাম ইউপি মধ্য চারিগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। অসহায় বৃদ্ধা ওই এলাকার মৃত হযরত আলী ওরফে আজারির স্ত্রী।

Advertisement

জানা যায়, ৬ মাস আগে অভিযুক্ত দুই ছেলে ও গৃহবধূ বৃদ্ধাকে ঘর থেকে বের করে গোয়াল ঘরে রাখেন। তারা বৃদ্ধা মাকে ঠিক মতো দেখাশুনা না করে নানাভাবে কষ্ট দিতে থাকে। ঠিক মতো খাবার না পাওয়ায় বৃদ্ধার শরীর দিন দিন অবনতি হতে থাকে। বৃদ্ধার আকুতি দেখে কেহ সহায়তা করতে গেলে তাদের প্রতি হাত বাড়ালে গৃহবধূ খারাপ আচারণ করেন বলে অভিযোগ পাওয়া যায়। বিষয়টি সিংগাইর থানা পুলিশের নজরে এলে অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক বৃদ্ধাকে উদ্ধারসহ তার দু’ছেলে কলম, মোস্তফা কামাল ও গৃহবধূ মর্জিনাকে আটক করেন।

সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা নেয়া হয়েছে এবং তার ২ সন্তান ও গৃহবধূকে আটক করে সোমবার কোর্টে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!