[ দেশজুড়ে ]
মানিকগঞ্জে নদীতে মিলল যুবকের লাশ
উদ্ধারকৃত লাশ-প্রতীকী ছবি
মানিকগঞ্জের সিংগাইরে কালীগঙ্গা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সিংগাইর উপজেলার জামলা ইউনিয়নের গোলাই এলাকার কালীগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ললা জানান, বিকেলে উপজেলার গোলাই এলাকায় কালীগঙ্গা নদীতে একটি ভাসমান লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে থানা ও নৌপুলিশ ঘটনাস্থলে যায়। তারা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় সিংগাইর থানায় একটি মামলা করা হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!