ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাগেরহাটে মাদরাসাছাত্রসহ দুজনের লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৭, ১৬ মে ২০২২
বাগেরহাটে মাদরাসাছাত্রসহ দুজনের লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটে পৃথক জায়গা থেকে জুম্মান খান নামে এক মাদরাসাছাত্র ও নিরঞ্জন ব্যানার্জি নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার জেলার মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের নিজ বাড়ির বাগান থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। একই দিন বেলা ১১টার দিকে ফকিরহাট উপজেলার জাড়িয়া গ্রামের একটি বাগান থেকে নিরঞ্জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জুম্মান খান মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের দিনমজুর নুর ইসলাম খানের ছেলে। সে স্থানীয় হাজী ইব্রাহিম স্মৃতি দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিল। নিরঞ্জন ব্যানার্জি ফকিরহাট উপজেলার জাড়িয়া গ্রামের অনন্ত ব্যানার্জির ছেলে। গ্রামের পাশেই তার বাইসাইকেলের গ্যারেজ ছিল। 

Advertisement

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, জুম্মানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জুম্মানের বাবা নুর ইসলাম বলেন, শনিবার রাত ৯টার দিকে পাশের গ্রামে একটি জানাজায় অংশগ্রহণ শেষে সে আর বাড়ি ফেরেনি। মধ্যরাতে তার মা খুঁজতে গিয়ে নিজ বাড়ির বাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছেলের মরদেহ দেখতে পায়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, রোববার থেকে নিহতের স্ত্রী বাড়িতে ছিলেন না। তিনি নিঃসন্তান ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশাজনিত কারণে তিনি আত্মহত্যা করেছেন।

নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!