ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রী ফিরে না আসায় ক্ষোভে-দুঃখে ‘কীটনাশক’ খেলেন স্বামী

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৮, ১৪ জুন ২০২২
স্ত্রী ফিরে না আসায় ক্ষোভে-দুঃখে ‘কীটনাশক’ খেলেন স্বামী
ফাইল ছবি

দিনাজপুরের ঘোড়াঘাটে স্ত্রীর দেওয়া তালাক বাতিল করে সংসারে ফিরে আসার অনুরোধ না রাখায় কীটনাশক পান করে ইমরান (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

গতকাল সোমবার বিকেলে পৌরসভার লালমাটি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ইমরান লালমাটি এলাকার মৃত আজিজার রহমান আইজারের ছেলে।

ইমরানের মামা আব্দুল আলিম জানান, পরিবারের অমতে ৮ বছর আগে ইমরান একই এলাকায় বিয়ে করেন।

Advertisement

পরিবার এ বিয়ে মেনে না নেয়ায় তিনি স্ত্রীকে নিয়ে আলাদা থাকতেন। পরবর্তীতে তাদের দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় স্ত্রী প্রায় একমাস পূর্বে ইমরানকে তালাক দেন। বিষয়টি নিয়ে গতকাল সোমবার এক সালিশ বৈঠক বসে। সালিশে ইমরান তার স্ত্রীকে তালাক বাতিল করে সংসারে ফিরে আসার অনুরোধ জানান। এতে স্ত্রী সাড়া না দেওয়ায় ক্ষোভে-দুঃখে-অভিমানে ইমরান ওইদিনই কীটনাশক পান করেন। অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টায় তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. রুপম কুন্ডু জানান, ইমরানকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর রাত সাড়ে ৭টায় তিনি মারা যান।

ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, ইমরানের লাশ রাতেই থানায় নিয়ে আসা হয়। একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!