বুধবার সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো. আব্দুর রহমান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে কারখানার সাততলা ভবনের চতুর্থ তলার কাটিং সেকশনে আগুন লাগে। ওই তলায় ফেব্রিক্স, কাটিং ও ফিউজিং মেশিনসহ বিভিন্ন ধরনের মালামাল রয়েছে। মুহূর্তেই আগুন সেকশনজুড়ে ছড়িয়ে পড়ে। পরে আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
.png)
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।